ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারাগঞ্জে নতুন মোটরসাইকেল নিয়ে বের হয়ে দুর্ঘটনা, দম্পতি গুরুতর আহত

রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ জুন) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন দিনাজপুরের খানসামা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মো. রমজান আলী (৩৩) ও তার স্ত্রী মোছা. রোজিনা (৩০)। রমজান আলী নওশের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী সদ্য কেনা কালো রঙের একটি ইয়ামাহা জিএক্সআর ১৫০ সিসি মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে রংপুর থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তারাগঞ্জ এলাকায় এক পথচারীকে পাশ দিতে গিয়ে হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এতে চালক ও আরোহী দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনায় তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। স্থানীয় লোকজন ও তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তারাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

তারাগঞ্জে নতুন মোটরসাইকেল নিয়ে বের হয়ে দুর্ঘটনা, দম্পতি গুরুতর আহত

আপডেট সময় : ০৪:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬