ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মনিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

যশোরের মনিরামপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের ম*র্মান্তিক মৃ*ত্যু হয়েছে।
৩১ মে রাত সাড়ে ৯টার দিকে যশোর-কেশবপুর সড়কের খেদাপাড়া বাজার এলাকায় এ দু*র্ঘটনা ঘটে।
​নি*হতরা হলেন, মনিরামপুরের ২নং কাশিমনগর ইউনিয়নের নাদড়া গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২৫) এবং একই গ্রামের মিন্টু হোসেনের ছেলে মো. জনি হোসেন (২৩)।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার পর রাকিব ও জনি নিজস্ব মোটরসাইকেলে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে যশোর-কেশবপুর সড়কের খেদাপাড়া বাজার এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির (ওভার স্পিড) কারণে মোটরসাইকেলটি সড়কের পাশে দু*র্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবকই গুরুতর আ*ঘাত পান এবং ঘটনাস্থলেই তাদের মৃ*ত্যু হয়।
​এই অকাল মৃ*ত্যুতে নি*হতদের পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, মেধাবী দুই যুবকের এমন ম*র্মান্তিক মৃ*ত্যুতে গ্রামের মানুষ শোকে স্তব্ধ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মনিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আপডেট সময় : ০২:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬