ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাগেশ্বরীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই যুবকের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকালে ও দুপুরে উপজেলার দুটি ভিন্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা গ্রামের শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত (বয়স আনুমানিক) বাড়িতে আইপিএসের ব্যাটারির সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় স্বজনরা তাকে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে দুপুর ১২টার দিকে উপজেলার বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে সাউন্ড সিস্টেমের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মজিবর রহমানের ছেলে সাবু মিয়া। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

একই দিনে পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে চলছে মাতম।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, ঘটনাগুলোর বিষয়ে এখনও থানায় আনুষ্ঠানিকভাবে কেউ অবগত করেননি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের প্রাণহানি

একদিনে দুই বিদ্যুৎ দুর্ঘটনা, নাগেশ্বরীতে নিহত ২

আইপিএস ও সাউন্ড বক্সের সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নাগেশ্বরীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই যুবকের মৃত্যু

আপডেট সময় : ১২:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬