ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত!

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও একজন। আহত সাইফুল ইসলামকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ভোর ৬ টার দিকে নাটোর – বগুড়া মহাসড়কের বন্দর আমতলা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, সকাল ৬ টার দিকে নাটোর থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেলে তিন আরোহী সিংড়া যাচ্ছিলো। এসময় বগুড়া থেকে ছেড়ে আসা আম বোঝাই একটি ট্রাক নাটোর-বগুড়া মহাসড়কের আমতলা ব্রিজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই জীবন আলী ও হিরা নামে মোটরসাইকেল থাকা দুই যুবকের মৃত্যু হয়। আহত হয় সাইফুল ইসলাম।

পরে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস আহতকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। নিহত দুইজনের বাড়ি নাটোরের লালপুর উপজেলার সাধু পাড়া এলাকায় বলে জানায় পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত!

আপডেট সময় : ১২:১৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬