টাংগাইলের মির্জাপুর উপজেলার অন্তর্গত আজগান ইউনিয়নের ঐতিহ্যবাহী বংশাই স্কুল এন্ড কলেজ মাঠে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে অনুষ্ঠিত
হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। সামনে বিশ্বকাপ ফুটবল খেলা আসতেছে। বিশ্বকাপ ফুটবল খেলা অনুকরণ হিসেবে বংশাই স্কুল এন্ড কলেজ মাঠে আর্জেন্টিনা বনাম ব্রাজিল নামকরন নিয়ে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে ব্রাজিল ৩-১ গোলে বিজয়ী হয়। উভয় পক্ষের খেলোয়াড়রা সুন্দর সুশৃঙ্খল আনন্দ মুখরিত পরিবেশ নিয়ে এ খেলা উপস্থিত দর্শকদের উপহার দেয়।দর্শকও প্রানবন্ত হৃদয় নিয়ে এ খেলা উপভোগ করেন।
ফুটবল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :
প্রধান অতিথি : জনাব মোঃ কবির হোসাইন সিকদার (পরিচালক এস, কে ইন্টারন্যাশনাল )
সভাপতি: জনাব ফাইজুল ইসলাম( অধ্যক্ষ খলিলুর রহমান ডিগ্রী কলেজ, বাঁশতৈল)
উদ্বোধক: জনাব সানোয়ার হোসেন খান (সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইটভাটা মালিক সমিতি )
প্রধান বক্ত: জনাব হুমায়ুন সিকদার,
বিশেষ অতিথি : জনাব লুৎফর রহমান মাষ্টার, এমারন হোসেন খান, মোতালেব মাষ্টার,
সঞ্চালনায়: মাহবুব আলম খান
দৈনিক বাংলার সংবাদ নিউজকে বেলতৈল একাদশ টিমের সাবেক গোলকিপার মামুন খান বলেন প্রতিবছরের মতো এবারও ফুটবল খেলা শুরু হল এখন থেকে এ মাঠে প্রতিদিন বিকেলে ফুটবল ম্যাচ ও খেলোয়াড়দের অনুশীলন করা হবে।
অতিথিবৃন্দরা বলেন ভবিষ্যতে আরো সুন্দর ভাবে খেলাধূলার আয়োজন করা হবে।
স্টাফ রিপোর্টার : ফজলুর রহমান খান (ঢাকা) 



















