ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে ফেসবুক আইডি হ্যাক নিয়ে সংঘর্ষ: ঝগড়া থামাতে গিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বড় ভাইয়ের উপর্যুপরি ছুরিকাঘাতে মো. জয়নাল নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকালে উপজেলার বাগানবাজার ইউনিয়নের উদয়পাথর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জয়নাল ওই এলাকার মো. ইলিয়াছ কোম্পানির ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, নিহত জয়নালের বড় ভাই মো. জাফরের ফেসবুক আইডি হ্যাক হওয়াকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। আইডি হ্যাকের বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা শাহজাহান নামের এক ব্যক্তির সঙ্গে জাফরের তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যকার এই উত্তেজনা হাতাহাতিতে রূপ নেয়।

দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বড় ভাই জাফরকে শান্ত করতে এগিয়ে যান ছোট ভাই জয়নাল। কিন্তু এতে বড় ভাই জাফর উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি কোনো কিছু না ভেবেই নিজের সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে ছোট ভাই জয়নালকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। ছুরিকাঘাতে জয়নাল রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা জয়নালকে উদ্ধার করে দ্রুত বারৈয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভুজপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘটনার সাথে জড়িত অভিযুক্ত বড় ভাই মো. জাফরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে এবং এই বিষয়ে পরবর্তী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফটিকছড়িতে ফেসবুক আইডি হ্যাক নিয়ে সংঘর্ষ: ঝগড়া থামাতে গিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

আপডেট সময় : ১১:০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬