চট্টগ্রামের ফটিকছড়িতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই জয়নাল (৩৮) নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বাগানবাজার ইউনিয়নের উদয় পাথর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই মো. জাফরকে আটক করেছে পুলিশ।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিধান চন্দ্র দে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে জাফর ছোট ভাই জয়নালকে বুকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জয়নালকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত জয়নালের পিতার নাম ইলিয়াস কোম্পানি। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মোহাম্মদ সাদ্দাম হোসেন রাসেল, ফটিকছড়ি প্রতিনিধি 



















