ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুরে জনদাবী পরিষদের আলোচনা সভা।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জনদাবী পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও জনসাধারণের অধিকার আদায়ের লক্ষ্যে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

২৯ মে শুক্রবার বিকাল ৫টায় উপজেলা সদরস্থ্য জৈন্তাপুর প্রেসক্লাব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। জৈন্তিয়া জনদাবী পরিষদের সভাপতি ইলিয়াস উদ্দিন লিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেকের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনদাবী পরিষদের সহ-সভাপতি দেলওয়ার হোসেন মাসুক, হোসাইন আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা বিলাল আহমদ, সদস্য মাওলানা রজব আলী, প্রমুখ।

এসময় বক্তারা বলেন ইতিহাস ঐতিহ্যের জনপদ জৈন্তাপুর উপজেলা। এখানে রয়েছে গ্যাস, বালু, পাথর সহ অসংখ্য প্রাকৃতিক সম্পদ। অথচ জৈন্তাপুর উপজেলা থেকে আহরীত গ্যাস বাংলাদেশের সর্বত্র সরবরাহ হলেও এখন পর্যন্ত এই অঞ্চলের মানুষ গ্যাস সুবিধা থেকে বঞ্চিত।পাথর কোয়ারী বন্ধ থাকায় শ্রমজীবি মানুষের জীবন-মান বিপন্ন। জৈন্তাপুরের সর্বত্র গ্যাস সরবরাহ এবং স্বনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন সুযোগ সহ প্রাকৃতিক সম্পদের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করাই জৈন্তিয়া জনদাবী পরিষদের দীর্ঘ দিনের দাবী।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এডভোকেট নাছির উদ্দিন আহমদের স্মৃতিচারন করে বলেন তিনি বৃহত্তর ˆ জৈন্তার সকল পর্যায়ে আমৃত্যু আন্দোলন সংগ্রাম করেছেন।তাহার কর্মজীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধাসহ মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়।আন্দোলন সংগ্রাম সফল করার লক্ষে আগামী এক মাসের মধ্যে কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ সহ সকল ইউনিয়ন কমিটি গঠনের উপর সিদ্ধান্ত গৃহত হয়।

সভায় বক্তারা বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, সড়ক সংস্কার এবং বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এছাড়াও সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও জনসাধারণের নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবিও তুলে ধরা হয়।

জনদাবী পরিষদের নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায় ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। তারা সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, যুবসমাজ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জৈন্তাপুরে জনদাবী পরিষদের আলোচনা সভা।

আপডেট সময় : ০৫:২৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬