ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় অসহায় পরিবারের মাঝে চরনোয়াবাদ মানব কল্যাণ সংগঠনের চাল বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোলার বাপ্তা ইউনিয়নের চরনোয়াবাদ চৌমুহনী এলাকায় ২ শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ মে) সকালে পশ্চিম চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোলা জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় চরনোয়াবাদ মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে এ চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও ওবায়দুল হক বাবুল মোল্লা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাসেম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাহবুবুর রহমান, পশ্চিম চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক ফরাজি, সমাজসেবক মো. নাজিম উদ্দিন, জাহাঙ্গীর মাতাব্বর, সংগঠনের সমন্বয়ক মো. সোলাইমান হোসেন, সদস্য মো. মহিবুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, চরনোয়াবাদ মানব কল্যাণ সংগঠনটি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এলাকার নিম্ন আয়ের অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে আসছে। প্রতি ঈদুল ফিতরে সংগঠনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হলেও এবার প্রথমবারের মতো ঈদুল আযহা উপলক্ষে ২০০ অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
তারা আরও জানান, অতীতে সংগঠনের বিভিন্ন মানবিক কার্যক্রমের প্রমাণাদি জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করে আবেদন করলে ভোলা জেলা প্রশাসক ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংগঠনের জন্য ২ টন চাল বরাদ্দ দেন। পরে সেই চাল অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভোলায় অসহায় পরিবারের মাঝে চরনোয়াবাদ মানব কল্যাণ সংগঠনের চাল বিতরণ

আপডেট সময় : ০৫:১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬