পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে নিতে দেবিদ্বার উপজেলা ৬নং ফতেহাবাদ ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে। মানবিক এ কর্মসূচির আওতায় ৪টি গরু কোরবানির মাধ্যমে প্রায় ৩০০ পরিবারের হাতে গোস্ত পৌঁছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারী ও দেবিদ্বার উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম শহিদ এবং দেবিদ্বার উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর অধ্যাপক শহিদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব ক্বারী ওয়ালিউল্লাহ সরকার, ফতেহাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর আবু ইউছুফ মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মানবিক ও কল্যাণধর্মী এ উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।
ফতেহাবাদে মানবিকতার দৃষ্টান্ত, ৪ গরু কোরবানিতে ৩০০ অসহায় পরিবারের মাঝে গোস্ত বিতরণ
-
মো.আল আমিন কুমিল্লা (দেবিদ্বার) প্রতিনিধি - আপডেট সময় : ০৫:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
- 72
জনপ্রিয় সংবাদ




















