দিনাজপুরে দক্ষিণ এশিয়া উপমহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দান হিসেবে পরিচিত গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে আগামী ২৮ মে ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ৮টা ৩০ মিনিটে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মুসল্লি ও সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মে) বিকেল ৩টা ৩০ মিনিটে দিনাজপুর পুলিশ লাইন্স হলরুমে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জেদান আল মুসা।
ব্রিফিংকালে পুলিশ সুপার বলেন, ঈদের জামাতকে ঘিরে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হবে। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি মাঠপর্যায়ে নিয়োজিত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ রফিকুল আলম, মোঃ আনোয়ার হোসেন, সুমন রঞ্জন সরকার, মোঃ আবদুল হালিম সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
স্টাফ রিপোর্টার মোঃ মশিউর ইসলাম 



















