পবিত্র ঈদুল আযহা সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘পথের আলো’। সংগঠনটির রাজারহাটে স্থানীয় ৫০ জন অসহায় পরিবারগুলোর মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করে।
ঈদ উপহারের প্রতিটি প্যাকেটে ছিল চাল, রসুন, বিভিন্ন ধরনের মসলা, সেমাই এবং চিনিসহ একটি পরিবারের ঈদ উদযাপনের জন্য প্রয়োজনীয় সামগ্রী।
ঈদের আগে এমন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন উপস্থিত অসহায় মানুষগুলো। উপহার পেয়ে কয়েকজন উপকারভোগী বলেন, “আমাদের মতো গরিব মাইনষের খোঁজ কেউ রাখে না। তারা আমাদের চাল, রসুন, মসলা, সেমাই আর চিনি দিছে, এতে আমরা অনেক খুশি। এবারের ঈদে পরিবার নিয়ে ভালো কিছু রান্না করে খাইতে পাবো।
এ সময় উপস্থিত ছিলেন,
পথের আলোর সাবেক সভাপতি আনিছুর রহমান লিটন,
পথের আলোর সাবেক সাধারন সম্পাদক মোশারফ হসেন বসুনিয়া সুইট,
পথের আলোর বর্তমান সদস্য সচিব রবিউল ইসলাম রাজু,
পথের আলো যুগ্ন আহ্বায়ক আব্দুর রউফ,
পথের আলো যুগ্ন আহ্বায়ক শোয়েব আহমেদ,
পথের আলো যুগ্ন আহ্বায়ক আহসান হাবিব কুইক
এছাড়া আরো উপস্থিত ছিলেন, পথের আলোর সেচ্ছাসেবীরা ও সাংবাদিক।
খাদ্য সহায়তা প্রদান কর্মসূচিতে উপস্থিত ‘পথের আলো’ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও সেচ্ছাসেবীরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও খেটে খাওয়া মানুষগুলো যেন ঈদের আনন্দ থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়, সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। তারা আরও বলেন, “পথের আলো” সবসময়ই আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। আগামীতেও যেকোনো দুর্যোগ বা উৎসবে অসহায় মানুষের পাশে থাকার এই ধারাবাহিকতা বজায় থাকবে।
মহানন্দ বর্মন, রাজারহাট উপজেলা প্রতিধিনি। 



















