ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান পরিদর্শনে পুলিশ সুপার, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

দিনাজপুরের ঐতিহ্যবাহী গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ এর প্রধান জামাত উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
মঙ্গলবার (২৬ মে) ঈদগাহ ময়দান পরিদর্শনে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার জানান, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই ঈদগাহ ময়দানে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য মাঠজুড়ে ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। এছাড়া সাদা পোশাকে পুলিশের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, ঈদগাহ ময়দানে প্রবেশের সময় মুসল্লিদের মেটাল ডিটেক্টর ও আর্চওয়ের মাধ্যমে তল্লাশি করা হবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন।
পুলিশ সুপার বলেন, “মুসল্লিরা যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন, সেজন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”
ঈদগাহ ময়দানে প্রশাসনের এমন প্রস্তুতিতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান পরিদর্শনে পুলিশ সুপার, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

আপডেট সময় : ০৮:১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬