ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীতকরণে এমপি’র ডিও লেটার

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে বর্তমান ৫০০ শয্যা থেকে ১০০০ শয্যায় উন্নীতকরণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর বরাবর ডিও (ডেমি অফিসিয়াল) লেটার পাঠিয়েছেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

ডিও লেটারে তিনি উল্লেখ করেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা কেন্দ্র। প্রতিদিন দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার রোগী চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। ফলে বিদ্যমান ৫০০ শয্যা দিয়ে রোগীদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, শয্যা সংকটের কারণে রোগীদের দুর্ভোগ বাড়ছে এবং অনেক সময় মেঝেতে অবস্থান করে চিকিৎসা নিতে হচ্ছে। হাসপাতালটিকে ১০০০ শয্যায় উন্নীত করা হলে চিকিৎসাসেবার মান বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।

এদিকে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটির শয্যা সংখ্যা বৃদ্ধি করে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীতকরণে এমপি’র ডিও লেটার

আপডেট সময় : ০৫:১৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬