ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ২৯টি চোরাই মোবাইল ফোন জব্দ

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে শিবগঞ্জ এবং ভোলাহাট সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় সর্বমোট ২৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ মে ২০২৬ তারিখ আনুমানিক বিকেল ১৭:৫০ ঘটিকায় শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী ইকবালপুর গ্রামে অভিযান পরিচালনা করে। সেখান থেকে মালিকবিহীন ১২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অপরদিকে, আজ ২৬ মে ২০২৬ তারিখ গভীর রাতে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী বিওপি’র অপর একটি টহল দল চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। সেখান থেকে আরও ১৭টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়। তবে দুই অভিযানের সময়েই বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মোবাইলফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসিঅভিযানের সত্যতা নিশ্চিত করে জানান: “বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান রোধে আমাদের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ২৯টি চোরাই মোবাইল ফোন জব্দ

আপডেট সময় : ০২:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬