কয়রার বাগালী ইউনিয়নের বামিয়া গরুর হাটে গরু নিয়ে আসার সময়, ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গরু বহনকারী গাড়ি উল্টে ঘটনাস্থলে মিজানুর রহমান নামের এক গরু বিক্রেতার মৃত্যু হয়েছে।
মৃত মিজানুর রহমান কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের, খিরোল গ্রামের মাওলানা শামছুর রহমানের ছেলে। এ ঘটনায় নিহত মিজানুরের ১০ বছরের ছেলে সহ গুরুতর আহত হয়ে আরো ৪ জন তারা সবাই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।
ডালিম শেখ স্টাফ রিপোর্টার কয়রা উপজেলা 



















