ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামিকাল জাতীয় পর্যায়ে নজরুল জন্মবার্ষিকীর অনুষ্ঠান মালার উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী তারেক জিয়া সকল প্রস্তুতি সম্পূর্ণ’’ সর্বত্রই উৎসবের আমেজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম বার্ষিকী উদ্বোধন আজ । কবি নজরুল ইসলামের কৈশোর স্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমীর মাঠে ২৩ মে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ত্রিশালকে সাজানো হয়েছে নতুন সাজে। প্রায় ২০ বছর পর এবারের অনুষ্ঠান জাতীয় পর্যায়ে হওয়ায় ত্রিশাল তথা ময়মনসিংহ বাসীর মাঝে উৎসাহ উদ্দীপনা, উৎসবের আমেজ বিরাজ করছে। ত্রিশালে প্রধানমন্ত্রী কারেক রহমান এর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহন সম্পর্ন হয়েছে।
১১ই জ্যৈষ্ঠ ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকীর অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও ঈদুল আজহার ছুটির কারনে এবার ২৩ মে শনিবার নজরুল জন্মজয়ন্তির উদ্বোধন করা হচ্ছে। চলবে ২৫ মে পর্যন্ত এই ৩ দিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নজরুল মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মাঠের উত্তর পাশে ৩ দিনব্যাপী চলবে নজরুল মেলা। এছাড়াও মাঠের একাংশে বসানো হবে নজরুল বই মেলা।
ত্রিশালের কজির শিমলার কাজী রফিজ উল্লাহ দারোগা কবি নজরুলকে ১৯১৪ সালে আসানসোলের রুটির দোকান থেকে নিয়ে আসেন। ত্রিশালের দরিরামপুর হাই স্কুলে (বর্তমান ত্রিশাল সরকারী নজরুল একাডেমী) ৭ম শ্রেনীতে ভর্তি করান। কাজীর শিমলা হতে স্কুলটির দূরত্ব বেশী থাকায় দারোগা রফিউল্লাহ কিশোর নজরুলকে তার আত্বীয় বাড়ী ত্রিশাল নামাপাড়ায় বিচ্যুতিয়া বেপারী বাড়ীতে জায়গীর থেকে লেখাপড়া করানোর ব্যবস্থা করেন। কিশোর নজরুল (দুধুমিয়া) নামাপাড়ায় বেপারী বাড়ীতে থেকে দরিরামপুর স্কুলে লেখাপড়া করতেন।
ত্রিশালের নামাপাড়ায় কিশোর কবি যে বট বৃক্ষের নীচে বসে তন্ময় হয়ে বাঁশী বাজাতেন সেই বটবৃক্ষটি এখনও কবির স্মৃতি বহন করছে । কবির স্মৃতি ধন্য বটবৃক্ষের পাশেই ২০০৫ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২০০৬ সালের ২৫ মে উদ্বোধনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেছেন কবির নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
এর আগে কবির স্মৃতিকে ধারন করতে ত্রিশাল বাসীর পক্ষ হতে প্রতিষ্ঠা করা হয়েছে ত্রিশাল সরকারী নজরুল কলেজ, নজরুল উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়, দুখুমিয়া বিদ্যানিকেতন, কাজির শিমলা নজরুল উচ্চ বিদ্যালয়, নজরুল মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য প্রতিষ্ঠান। যিনি নজরুলকে ত্রিশালে এনেছিলেন সেই রফিজউল্লাহ দারোগার বাড়ী সংলগ্ন ও যে বাড়িতে কিশোর নজরুল জায়গীর থেকে লেখাপড়া করতে সেই বাড়ির আঙ্গিনায় নজরুল ইনষ্টিটিউট এর উদ্যোগে স্থাপন করা হয়েছে নজরুল স্মৃতি যাদুঘর ও নজরুল পাঠাগার।
কবির বাল্যবিদ্যাপীঠ দরিরামপুর হাই স্কুলে কবি নজরুল ১৯১৪ এবং ১৯১৫ সালে ৭ম ও ৮ম শ্রেনীতে অধ্যয়ন করেছেন। প্রতি বছর এই বিদ্যালয় ক্যাম্পাসের নজরুল মঞ্চে জাতীয় কবির জন্ম বার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় কবির বাল্যবিদ্যাপিঠ এই বিদ্যালয়টি জাতীয়ভাবে গুরুত্ববহন করে চলছে।
কবি নজরুলের ১২৭ তম জন্মজয়ন্তীর উদ্বোধনের আে বেলা ১২টা ৩০ মিনিটে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কানহরে ধরার খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আগামিকাল জাতীয় পর্যায়ে নজরুল জন্মবার্ষিকীর অনুষ্ঠান মালার উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী তারেক জিয়া সকল প্রস্তুতি সম্পূর্ণ’’ সর্বত্রই উৎসবের আমেজ

আপডেট সময় : ১২:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬