ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলার ইউনিট কমান্ডের নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে শহরের কলেজ মোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কুড়িগ্রাম সদর উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, ভূরুঙ্গামারী উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, ফুলবাড়ী উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান এবং রাজারহাট উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সোলায়মানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় মুক্তিযোদ্ধাদের কল্যাণ, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় জেলার বিভিন্ন উপজেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে তাদের মতামত, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বক্তারা মুক্তিযোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং তাদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও আগামী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬