ভোলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) দুপুরে ভোলা জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, পশুর হাট ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ সরবরাহ, পরিচ্ছন্নতা কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেন, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আমিনুল ইসলাম খান, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হারুন অর রশীদ এবং জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
ভোলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা
-
মোঃ মহিম, ভোলা জেলা প্রতিনিধি - আপডেট সময় : ০৬:০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- 36
জনপ্রিয় সংবাদ


























