ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের জমজমাট ফাইনাল বালক বিভাগে চিলমারী, বালিকা বিভাগে সদর উপজেলা চ্যাম্পিয়ন

ক্রীড়ার উচ্ছ্বাস, দর্শকদের করতালি আর ক্ষুদে খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে মুখর হয়ে উঠেছিল কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম। জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুই ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চিলমারী উপজেলার ফকিরেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুড়িগ্রাম সদর উপজেলার হেমেরকুটি বরকতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রবিবার (১৭ মে) বিকেলে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে বালক ও বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বালক বিভাগের ফাইনালে চিলমারী উপজেলার ফকিরেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে উলিপুর উপজেলার খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল সমতায় থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। পরে স্নায়ুচাপের লড়াইয়ে জয় নিশ্চিত করে ফকিরেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অপরদিকে, বালিকা বিভাগের ফাইনালে কুড়িগ্রাম সদর উপজেলার হেমেরকুটি বরকতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রৌমারী উপজেলার বালুরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরো ম্যাচজুড়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকরা দারুণ উপভোগ করেন খেলা।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই-খোদা, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেন। এসময় জেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
ব্যক্তিগত নৈপুণ্যেও উজ্জ্বল ছিলেন কয়েকজন ক্ষুদে ফুটবলার। বালিকা বিভাগে সর্বোচ্চ গোলদাতা হন বালুরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাফিয়া আক্তার এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন হেমেরকুটি বরকতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুমাইয়া আক্তার। এছাড়া বালক বিভাগে সর্বোচ্চ গোলদাতা হন ফকিরেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাজ্জাদুর রহমান এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের জমজমাট ফাইনাল বালক বিভাগে চিলমারী, বালিকা বিভাগে সদর উপজেলা চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০২:৫৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬