ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

“দালালমুক্ত পাসপোর্ট সেবার স্বপ্ন এখন ” প্রিয়া” যেন এক ভরসার নাম।

পাসপোর্ট তৈরি কিংবা সংশোধন—এই নামগুলো শুনলেই সাধারণ মানুষের চোখে ভেসে ওঠে দালালের দৌরাত্ম্য, বাড়তি টাকার হিসাব আর অন্তহীন ভোগান্তি। সঠিক তথ্যের অভাবে অনেকেই বছরের পর বছর ঘুরছেন পাসপোর্ট অফিসের বারান্দায়। ঠিক এমন এক সময়ে সাধারণ মানুষের এই ভোগান্তি দূর করতে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছেন এক তরুণী। তাঁর নাম প্রিয়া।

​কোনো প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা বা পারিশ্রমিক ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে মানুষকে পাসপোর্ট সংক্রান্ত যেকোনো জটিলতার সমাধান দিয়ে চলেছেন তিনি। ই-পাসপোর্টের আবেদন ফরম পূরণ, সরকারি ফি জমা দেওয়া, প্রবাসীদের পাসপোর্ট নবায়ন কিংবা নামের ভুল সংশোধন—সব ধরনের আইনি ও সঠিক তথ্য দিয়ে প্রতিনিয়ত শত শত মানুষকে সাহায্য করছেন প্রিয়া।

​বর্তমান ডিজিটাল যুগে যেখানে তথ্যের বিনিময়েও মানুষ ব্যবসা খুঁজছে, সেখানে প্রিয়ার এই উদ্যোগ একদমই ব্যতিক্রম। এ বিষয়ে জানতে চাইলে প্রিয়া বলেন, “আমি মানুষকে অনলাইনে সাহায্য করতে ভীষণ পছন্দ করি। আমাদের দেশে অনেকেই আছেন যারা অনলাইনের কাজগুলো বোঝেন না বা ভয় পান। আর এই সুযোগটাই নেয় দালাল চক্র। আমি চাই মানুষ যেন ঘরে বসেই নিজের পাসপোর্ট নিজে করতে পারে। আর এই পুরো কাজের বিনিময়ে আমি কারও কাছ থেকে একটি টাকাও নিই না। মানুষের একটু উপকার করতে পারাই আমার সবচেয়ে বড় আনন্দ।”

​ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে এবং সরকারি সেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রিয়ার মতো তরুণ-তরুণীদের এমন নিঃস্বার্থ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কোনো প্রকার আর্থিক সুবিধা ছাড়া শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতা থেকে করা তাঁর এই কাজ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। পাসপোর্ট সংক্রান্ত যেকোনো সঠিক পরামর্শ বা সহায়তার জন্য যে কেউ সরাসরি অনলাইনের মাধ্যমে প্রিয়ার সাথে যোগাযোগ করতে পারছেন।

​দালালমুক্ত এবং স্বচ্ছ উপায়ে নাগরিক সেবা পাওয়ার এই লড়াইয়ে প্রিয়া এখন অনেকের কাছেই এক অনন্য দৃষ্টান্ত ও ভরসার নাম। নুসরাত জাহান প্রিয়া দৈনিক বাংলার সংবাদ নিউজকে জানান যে তিনি জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। মানুষের সেবাই তার মূল লক্ষ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

“দালালমুক্ত পাসপোর্ট সেবার স্বপ্ন এখন ” প্রিয়া” যেন এক ভরসার নাম।

আপডেট সময় : ০২:৩৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬