ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাভার-আশুলিয়ায়

গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপনের কাজের জন্য সাভার ও আশপাশের বিভিন্ন এলাকায় ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১৬ মে) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার রাত ১১টা থেকে সোমবার বিকেল ৫টা পর্যন্ত আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকায় এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে— বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়াশিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকা।

এ ছাড়া আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

১৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাভার-আশুলিয়ায়

আপডেট সময় : ০৭:৫১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬