ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাড়া

নারায়ণগঞ্জ, ৩ মে ২০২৬ (রবিবার):
শিশুদের প্রাণঘাতী হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে নারায়ণগঞ্জে টিকাদান কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া গেছে। নগরীর ভূইয়ার বাগ বিদ্যা নিকেতন হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশনায় এবং স্বাস্থ্য বিভাগের সার্বিক তত্ত্বাবধানে রবিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ টিকাদান কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধী টিকা প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ শিশুদের রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১৪নং ওয়ার্ডের সচিব মোঃ ইমরান হোসেন জিসান বলেন, একটি সুস্থ ও নিরাপদ প্রজন্ম গড়ে তুলতে টিকাদানের বিকল্প নেই। তিনি সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানান।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় হাম ও রুবেলামুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাড়া

আপডেট সময় : ১০:১৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬