ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা-তে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবাইদুল হকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতাকর্মীরা।
রোববার (৩ মে) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফুলবাড়ী উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দল-এর আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফুলবাড়ী বাজারের জিরো পয়েন্টে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুল হক সুমন, উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব সিরাজুল ইসলাম সেরা, উপজেলা তাঁতী দলের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লাকু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিরোধী মত দমন করা যাবে না। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

আপডেট সময় : ০৯:৫৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬