শনিবার সন্ধ্যায় গফরগাঁও উপজেলায় বিএনপির পার্টি অফিসে
ময়মনসিংহ ১০(গফরগাঁও-পাগলা) আসনের সাংসদ মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু – সকল দলীয় নেতা-কর্মীদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকের ধান কেটে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছেন ।
ইতিমধ্যে গফরগাঁও উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি গফুর হাসানসহ যারা কৃষকের ধান কেটে দেয়ার মত মহৎ কাজটি করছেন, তাদেরকেও তিনি ধন্যবাদ জানাচ্ছেন।
এবিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে ক্ষয়ক্ষতির বিষয়ে অবগত করেছেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি এবং গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্টজনদের ক্ষয়ক্ষতির পরিমাণ ও করণীয় কর্মসূচি নির্ধারণে কাজ করার দিক নির্দেশনা দিয়েছেন তিনি।
এবিষয়ে সকল নেতা কর্মীদের সার্বিক
সবার সহযোগিতা কামনা করছেন।
মোঃ গোলাম কুদ্দুস স্টাফ রিপোর্টার গফরগাঁও, ময়মনসিংহ। 



















