পঞ্চগড় জেলায় গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদ এবং অনতিবিলম্বে রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, জাগপাসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলটি শহরের কোর্ট চত্বর থেকে শুরু হয়ে কে চৌরঙ্গী মোড় পর্যন্ত স্থগিত করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা ব্যানারে উল্লিখিত দাবির প্রেক্ষিতে বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা সময়ের দাবি। তারা অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে বিলম্ব করা হলে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা আমির মাওলানা ইকবাল হোসেন, জেলা সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ আবুল বাশার বসুনিয়া এবং জেলা সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা শান্তিপূর্ণভাবে দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল;
-
মোঃ মামুন রহমান আটোয়ারী, পঞ্চগড় প্রতিনিধি; - আপডেট সময় : ০৩:৫৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- 141
জনপ্রিয় সংবাদ




















