পোরশায় পুলিশ সুপার তারিকুল ইসলাম এর দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ জিয়াউর রহমান এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে গত ১লা মে রাতে ৯ ঘটিকায় পোরশা থানাধীন সরাইগাছি হইতে আড্ডা গামী মহাসড়কের মুশিদপুর হাটের মুখে পাঁকা রাস্তার উপর চেক পোস্ট পরিচালনা করা হয়। চেকপোষ্টে আনুমানিক ৯ টা থেকে সাড়ে নয় ঘটিকায় ১টি মোটরসাইকেলে ০২জন আরহীকে থামানো এবং তল্লাশি করা হয়।
উক্ত মোটরসাইকেল আহোরিত শ্রী শান্ত রায় (৩০), পিতা-মৃত রাজেদ রায়, মাতা-শ্রী মালা রায়, সাং-মুশিদপুর, ২। মোঃ হাসান আলী (২৭), পিতা-মৃত সিদ্দিক আলী, মাতা-মোছাঃ আঞ্জুয়ারা বেগম, সাং-বাকইল, উভয় থানা—পোরশা, জেলা—নওগাঁদ্বয়কে তল্লাশি করিয়া তাহাদের হেফাজত হইতে ১টি লাল রংয়ের শপিং ব্যাগে রক্ষিত ৪০০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, যাহার অনুমান মূল্য ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি পুরাতন ডিসকভার ১০০ সিসি মোটর সাইকেল, যাহার অনুমান মূল্য ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
পোরশা থানা ইনচার্জ অফিসার জানানধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক বিরোধী বিশেষ অভিযান চলমান আছে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
এম এ মান্নান পোরশা নওগাঁ প্রতিনিধি 



















