ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বিএমএসএফ’র র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

সুনামগঞ্জের ছাতকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬’ উদযাপন করা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাতক উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১ মে) বাদ জুম্মা এক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালীটি ছাতক বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়। বিএমএসএফ ছাতক উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুশাহিদ আলীর সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি অজিত কুমার দাশের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব খালেদ মিয়া, দৈনিক সমকালের ছাতক প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক কালবেলার ছাতক প্রতিনিধি সাকির আমীন এবং সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের ছাতক উপজেলা শাখার সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সাংবাদিক এআর ছায়েম ও মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল এবং ফারুক আহমেদ নোমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি আরিফুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক জানে আলম, ক্রীড়া সম্পাদক জুনেদ আহমদ রুনু, সমাজসেবী বদর উদ্দিন, আলী আহমেদ তালুকদার, সাংবাদিক লোকমান হোসেন ও মোহাম্মদ আলীসহ স্থানীয় সংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা বলেন, ১ থেকে ৭ মে ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহ’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা আরও বৃদ্ধি পেতো। দীর্ঘদিন ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংবাদিকদের সুরক্ষার জন্য ১৪ দফা দাবি জানিয়ে আসছে। দেশের প্রায় সকল সাংবাদিক সংগঠন ইতোমধ্যে এই যৌক্তিক দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছে। বক্তারা সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবি বাস্তবায়নসহ জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বিএমএসএফ’র র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৯:১৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬