অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম থাকলে যে কোনো বয়সেই সফল হওয়া সম্ভব, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে কিশোর অরজিত রায় । কুড়িগ্রাম জেলা, রাজারহাট উপজেলা,বিদ্যানন্দ ইউনিয়নের শুকদেব গ্রামের এই কিশোর মাত্র ১৪ বছর বয়সেই গড়ে তুলেছে একটি সমন্বিত পোল্ট্রি খামার।
অরজিত এই খামারে বর্তমানে শোভা পাচ্ছে বিভিন্ন জাতের হাঁস, মুরগি, কবুতর এবং কোয়েল পাখি। জাতের নাম
মুরগী: ব্রামাহ ,টাইগার ,মিশরীও ফাউমি, দেশি
কোয়েল: জাম্বু কোয়েল
হাস: খাকি ক্যাম্বেল ,দেশি
কবুতর: হেলমেট ,গ্রী বার্ডস ,সিরাজী ,দেশি
পড়াশোনার পাশাপাশি সময় ও মেধা কাজে লাগিয়ে সে আজ একজন ক্ষুদে উদ্যোক্তা হিসেবে এলাকায় পরিচিতি পেয়েছে। তার এই ব্যতিক্রমী উদ্যোগ দেখে স্থানীয় অনেক কিশোর ও যুবক এখন পশুপাখি পালনে আগ্রহী হয়ে উঠছে। সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে তার এই খামারটি ভবিষ্যতে আরও বড় করার স্বপ্ন দেখছে অরজিত রায়
বয়স বাধা নয়, ইচ্ছাশক্তিই মূল: রাজারহাটে ক্ষুদে উদ্যোক্তা অরজিত
-
মহানন্দ বর্মন, রাজারহাট উপজেলা প্রতিনিধ ।
- আপডেট সময় : ০৩:৩০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- 400
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















