ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস।
সকালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ব্যানারে উপজেলার রেলস্টেশন এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করে ওই সংগঠনের সদস্যবৃন্দরা র্যালিটি পৌর শহরের জামতলা মোড় থেকে রেল স্টেশন পর্যন্ত প্রদক্ষিণ করে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
সংগঠনটির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশ শ্রমিক অংশ নেন, এ সময় রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দও ওই র্যালি ও সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনাকবলিত শ্রমিকদের ক্ষতিপূরণসহ ১২দফা দাবি জানান।
মোঃ গোলাম কুদ্দুস স্টাফ রিপোর্টার ময়মনসিংহ। 



















