ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সিলডেনাফিল ট্যাবলেটসহ ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ১৭ হাজার ২০০ টাকা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীনস্থ হিজলদী, মাদরা, কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
বিজিবি জানায়, হিজলদী বিওপির একটি আভিযানিক দল কলারোয়া থানাধীন বড়ালী পাকা রাস্তা এলাকা থেকে আনুমানিক ১ লাখ ২২ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, শোন পাপড়ি, দুধ, হেয়ার কালার, কোলগেট পেস্ট, বিস্কুট ও পান মশলা জব্দ করে। একইভাবে মাদরা বিওপির দল রাজপুর এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
অন্যদিকে কাকডাঙ্গা বিওপির টহলদল কেড়াগাছি এলাকা থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করে। এছাড়া চান্দুরিয়া বিওপির সদস্যরা চান্দুরিয়া এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করতে সক্ষম হয়।
বিজিবি সূত্র আরও জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব ভারতীয় পণ্য বাংলাদেশে পাচার করছিল। এতে দেশের রাজস্ব ক্ষতির পাশাপাশি দেশীয় শিল্পও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। স্থানীয় জনগণও বিজিবির এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সিলডেনাফিল ট্যাবলেটসহ ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময় : ০১:২৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬