ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জে ১৩৫ বোতল ইসকাফসহ তিনজন গ্রেপ্তার, পিকআপ জব্দ

‎
‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ১৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাফসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ জব্দ করা হয়।
‎
‎ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার দেবপাড়া এলাকার শরিফ নগর মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়।
‎
‎এ সময় সন্দেহভাজন একটি লাল রঙের ডিআই পিকআপ থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির ভেতর থেকে ১৩৫ বোতল ইসকাফ উদ্ধার করা হয়।
‎উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা বলে ধারণা করছে পুলিশ।
‎
‎অভিযানে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-কম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের বায়জিদ মিয়া (২৬) ও জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার শিমুল মিয়া (১৯) এবং মো. রায়হান মিয়া (২১)।
‎
‎ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

নবীগঞ্জে ১৩৫ বোতল ইসকাফসহ তিনজন গ্রেপ্তার, পিকআপ জব্দ

আপডেট সময় : ১০:৫৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬