ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ডিবির অভিযানে সাইবার প্রতারণায় খোয়া যাওয়া প্রায় ২ লাখ টাকা ও ২৩টি মোবাইল উদ্ধার

‎হবিগঞ্জে সাইবার প্রতারণা ও হারানো সম্পদ উদ্ধারে অভিযান চালিয়ে ১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা এবং ২৩টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি)।
‎
‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মো. তারেক মাহমুদ ভুক্তভোগীদের হাতে এসব অর্থ ও মোবাইল তুলে দেন।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন থানায় ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এসব অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা অর্থের একটি অংশ বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে খোয়া গিয়েছিল, আর কিছু অর্থ ভুলবশত অন্য হিসাবে স্থানান্তরিত হয়েছিল।
‎
‎জেলা পুলিশের তথ্যমতে, মোট ২৯ জন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়। এর মধ্যে উদ্ধার করা ১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা সাতজন ভুক্তভোগীর মধ্যে এবং ২৩টি মোবাইল ফোন ২২ জন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
‎
‎পুলিশ কর্মকর্তারা জানান, সাইবার প্রতারণা রোধে নজরদারি ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে জনগণকে অনলাইন লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

হবিগঞ্জে ডিবির অভিযানে সাইবার প্রতারণায় খোয়া যাওয়া প্রায় ২ লাখ টাকা ও ২৩টি মোবাইল উদ্ধার

আপডেট সময় : ১০:৫১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬