ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ফেন্সিডিলসহ নারী আটক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় র‍্যাবের অভিযানে ফেন্সিডিল ও এস্কাফ সিরাপসহ এক নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মিনারা খাতুন (৪৫) নামের এক নারীর বসতবাড়ির উঠান থেকে ৫৯ বোতল ফেন্সিডিল ডিএক্স ও ২ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। এ সময় তাঁকে আটক করা হয়। মিনারা খাতুন ওই এলাকার নাসির উদ্দিনের স্ত্রী।

র‌্যাব-১৩ রংপুর এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানায়,আটক ব্যত্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

লালমনিরহাটে ফেন্সিডিলসহ নারী আটক

আপডেট সময় : ১০:৩৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬