ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মে দিবসে আটোয়ারীর বলরামপুরে বর্ণাঢ্য র‍্যালি, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।

র‍্যালিটি বলরামপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলী বাজার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় শ্রমিকদের নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালিতে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইউনুস আলী খান, আটোয়ারী থানা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

র‍্যালি শেষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, রেশনিং ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

এসময় ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ভ্যান শ্রমিকদের মাঝে মে দিবস উপলক্ষে একটি করে গেঞ্জি বিতরণ করেন।

পরে শ্রমিকদের মাঝে খিচুড়ি বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মে দিবসে আটোয়ারীর বলরামপুরে বর্ণাঢ্য র‍্যালি, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি

আপডেট সময় : ০৯:২১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬