ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ ভিজিটে অনুপ্রাণিত শিক্ষার্থী রোদশি, জানালেন অভিজ্ঞতা

জাতীয় সংসদ ভবন ভিজিট করে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থী মেহেরিমা জাহান রোদশি তার অভিজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, “বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান জাতীয় সংসদ ভবন সরাসরি দেখার অভিজ্ঞতা আমার জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার। এখানে এসে দেশের গণতান্ত্রিক কার্যক্রম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কিছু করার স্বপ্ন আরও দৃঢ় হয়েছে।”
রোদশি আরও বলেন, “সংসদের কার্যপ্রণালী, আইন প্রণয়নের ধাপ এবং জনগণের প্রতিনিধিদের দায়িত্ব সম্পর্কে বাস্তব ধারণা পেয়েছি। এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি ও দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি মনে করি, আমাদের মতো শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে আমরা দেশ গঠনে আরও সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবো।”
বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “মাননীয় এমপি মহোদয়ের আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার কারণে আমরা জাতীয় সংসদ ভবন ভিজিটের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সফরের সুযোগ পেয়েছি। তাঁর এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ আমাদের মতো শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং দেশের ইতিহাস, গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করে। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ ভিজিটে অনুপ্রাণিত শিক্ষার্থী রোদশি, জানালেন অভিজ্ঞতা

আপডেট সময় : ০৪:২৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬