ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে ইয়াবাসহ ওষুধ কোম্পানির প্রতিনিধি আটক

মণিরামপুর উপজেলার হোসেন মার্কেটে (পশুহাসপাতাল রোড) মাদক কেনাবেচাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। ৪ পিস ইয়াবাসহ রাকিব (৩৪) নামে এক ওষুধ কোম্পানির প্রতিনিধিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে স্থানীয় দুই যুবক। তবে এই আটকের পেছনে মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দল কাজ করেছে বলে সরেজমিন তদন্ত শেষে উঠে এসেছে।
ঘটনার বিবরণে জানা যায়, ২৯ এপ্রিল সকালে হোসেন মার্কেটের ‘দুর্জয় জেন্স সেলুন’-এ অবস্থান করছিলেন একটি ফার্মার ওষুধ কোম্পানির প্রতিনিধি রাকিব। সেখানে দুর্গাপুর এলাকার বাসিন্দা শফিকুল ও বাবু নামের দুই যুবক তাকে ইয়াবাসহ ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
তদন্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক রাকিব দীর্ঘদিন ধরে স্থানীয় মাদক ব্যবসায়ী আজিজুরের কাছ থেকে মাদক ক্রয় করে আসছিলেন। তবে সম্প্রতি তিনি আজিজুরকে বাদ দিয়ে দুর্গাপুর এলাকার সাকিব নামে অন্য এক ব্যক্তির কাছ থেকে ৪ পিস ইয়াবা কেনেন। এই খবরটি আজিজুরের কানে পৌঁছালে তিনি ক্ষুব্ধ হন। ধারণা করা হচ্ছে, আজিজুরের অনুসারী হিসেবে পরিচিত শফিকুল ও বাবুকে দিয়ে কৌশলে রাকিবকে ধরিয়ে দেওয়া হয়েছে।
মাদকের এই অভ্যন্তরীণ দ্বন্দ্বে একজন ধরা পড়লেও এলাকায় অন্যান্য মাদক ব্যবসায়ীদের তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটক রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং এই চক্রের সাথে জড়িত আজিজুর ও সাকিবসহ বাকিদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মণিরামপুরে ইয়াবাসহ ওষুধ কোম্পানির প্রতিনিধি আটক

আপডেট সময় : ০৯:৪০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬