ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কৃষকের কষ্টের ফসল বোর ধান

ভক্সপপঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা বিলে বুধবার দুপুরের ভারী বর্ষণে তলিয়ে গেছে কয়েক শত একর জমির ফসল ( বুরো ধান)

রাওনা বিলের কয়েকশো কৃষকের সোনালী ধান পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে সরেজমিনে দেখতে ছুটে আসেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবু সাঈদ মাষ্টার।

স্হানীয় কৃষকরা বলেন ক্ষেতে পাকা ধান থাকলেও তারা শ্রমিকের স্বল্পতায় ধান কাটতে না পারায় এমন ভোগান্তিতে পড়েছেন। তারা বলেন ধান কাটার জন্য স্হানীয় শ্রমিক না থাকায় প্রতি বছর এই অঞ্চলের ধান কাটতে -নেত্রকোনা -জামালপুর – শেরপুর জেলা থেকে শ্রমিক এসে ধান কেটে দিতো, এই বছর অতিবৃষ্টি ও বিলে প্রচুর পরিমানে জোঁকের উপদ্রবে  শ্রমিকের সংখ্যা খুবই কম থাকায় তারা ধান কেটে শেষ করতে পারছেনা।

এসময় জামালপুর থেকে আসা দুজন শ্রমিক জানায় – বিলে প্রচুর জোঁক থাকায় আমাদের এলাকার লোক আসতে চাচ্ছেনা।
বিএনপি নেতা আবু সাঈদ মাষ্টার বলেন – রাওনা বিলে প্রায় দুই হাজার মন ধান উৎপাদিত হয়, এই বিলে প্রতি বছরই বৃষ্টি হলে ধান পানিতে তলিয়ে যায়। বিলের দক্ষিণ পার্শ্বে শিলা নদীর উপর দীঘা পুলিয়াদি অংশে একটি সুইচ গেট রয়েছে এই গেটটি খুলে দিলেই এই বিলের ধান তলিয়ে যাওয়া থেকে কৃষকগণ রেহায় পাবে।
এবিষয়ে তাৎক্ষণিক ভাবে গফরগাঁও  উপজেলা নির্বাহী কর্মকর্তা -এন-এম- আব্দুল্লাহ – আল- মামুন মহোদয়কে জানালে তিনি বলেন- কৃষকদের কল্যাণে এবিষয়ে যথাযথ ব্যবস্হা গ্রহন করা হবে।

সর্ট ঃ
দুইজন কৃষকের বক্তব্য ঃ
দুইজন বহিরাগত শ্রমিকের বক্তব্য ঃ
বিএনপি নেতার বক্তব্য ঃ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কৃষকের কষ্টের ফসল বোর ধান

আপডেট সময় : ০৭:২৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬