লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় নির্মাণাধীন চার তলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো ভবনের চলমান নির্মাণকাজ পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) নিজ তত্ত্বাবধানে তিনি নির্মাণাধীন প্রকল্পের বিভিন্ন দিক ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের অগ্রগতি, ব্যবহার করা নির্মাণ সামগ্রীর মান এবং সার্বিক কাজের গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক বলেন, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ডাকবাংলোটি নির্মাণ শেষ হলে এলাকার সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আধুনিক নকশায় নির্মিতব্য এই চার তলা বিশিষ্ট ডাকবাংলো ভবনটি সম্পন্ন হলে আদিতমারী উপজেলার অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।
মোঃরেদোয়ান ইসলাম রনি স্টাফ রিপোর্টার লালমনিরহাট। 



















