ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মরণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সসরকারি কলেজ ও সাহিত্য একাডেমির আয়োজনে সরকারি কলেজ মিলনায়তনে কবী জয়দুল হোসেন ও মামুন সিদ্দিকী সম্পাদিত স্মারকগ্রন্থটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ। সরকারি কলেজের প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রাবন্ধিক-গবেষক মামুন সিদ্দিকী, মোঃ ইব্রাহিম খান সাদাত এবং শহীদ বুদ্ধিজীবীর পরিবারের সদস্য অ্যাডভোকেট কাজী আহাম্মদুন নবী রানা।

বক্তারা শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের জীবন, কর্ম ও দেশের জন্য তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ তুলে ধরা অত্যন্ত জরুরি, যাতে তারা দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬