নওগাঁর পোরশা উপজেলায় আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য রমজানকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নওগাঁ পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম মহোদয়ের দিক-নির্দেশনায় ও অফিসার্স ইনচার্জ মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে পোরশা থানার চৌকস টিম গতকাল মঙ্গলবার রাত ৯ঃ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ৪ নং গাংগুরিয়া ইউপি দেওনা পাড়া গ্রাম হইতে আন্তজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য মোঃ রমজান ২৯ ,পিতা মৃত জিল্লুর রহমান কে গ্রেফতার করা হয় ।তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ।প্রাথমিক জিজ্ঞাসা বাদে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় একাধিক ডাকাতের ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
পোরশায় আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রমজান আটক
-
এম এ মান্নান পোরশা (নওগাঁ) প্রতিনিধি: - আপডেট সময় : ০৫:২০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- 50
জনপ্রিয় সংবাদ




















