পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলাধীন ৫ নং সরই ইউনিয়নের ভুক্তভোগী রাবার ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম জানান।
একদল চাঁদাবাজ দীর্ঘদিন যাবত আমার কাছ থেকে চাঁদা দাবি করে আসছে তারই ধারাবাহিকতায় গত
২৫ /০৩/২০২৬ ইং তারিখে অভিযুক্তরা পরসপর যোগসাজশে একই সূত্রে যুক্ত হয়ে ডলুছড়ি বাজারে চাঁদাবাজ সন্ত্রাসীরা ভুক্তভোগী সাইফুল ইসলাম এর উপর সন্ত্রাসী হামলা চালিয়ে বেদরক মারধর করে আহত করে সাইফুল ইসলাম কে ।
এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদী হয়ে গত ৩০/০৩/২০২৬ইং তারিখে লামা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন (১) মোঃ রুবেল (২) আব্দুর রহিম উবয় পিতা মাহাবুব (৩) মোঃ রিয়াদ পিতা রবিউল সাং হিছড়ি পাড়া ৫ নং ওয়ার্ড ৫ নং সরই ইউপি থানা লামা জেলা বান্দরবান পার্বত্য জেলা (৪) মোঃ করিম পিতা মৃত নুরুল আবছার সাং হাসপাতাল পাড়া ৪ নং ওয়ার্ড ৫ নং সরই ইউপি থানা লামা জেলা বান্দরবান পার্বত্য জেলা।
এদিকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন ৪ নং অভিযুক্ত মোঃ করিম তিনি বলেন তিন জনের মধ্য মারামারি ঘটনা দেখেছেন উত্তপ্ত পরিস্থিতি তিনি উপলব্ধ করেছেন বলে নিজে স্বীকার করেছেন কিন্তু তিনি ঘটনার সাথে জড়িত এ কথা তিনি অস্বীকার করেছেন অভিযুক্ত মোঃ করিম ।
এ ছাড়াও ১ ও ২ নং অভিযুক্তদের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে স্থানীয়রা জানান এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া জরুরি বলে মনে করেন স্থানীয়রা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান একদল কিশোর গ্যাং সদস্যরা দীর্ঘদিন যাবত এলাকায় শান্তি-শৃঙ্খলা নষ্ট করে বিশৃঙ্খলা সন্ত্রাসী রাজত্ব কায়েম করে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী এসষ্টাইলে নিরিহ সাধারণ মানুষ কে জিম্মি চাঁদাবাজি, শুরু করেছে।
অতি দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, বলে মনে করেন স্থানীয়রা।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান প্রাপ্ত অভিযোগ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।
অভিযোগ টি তদন্তের জন্য কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির এসআই শাহরিয়ার বলেছেন তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি। 



















