সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অবৈধভাবে মজুদ রাখা আনুমানিক ৮১০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নাকতাড়া কালিবাড়ি বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমানের মুদি দোকানে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ও মোঃ তাওহিদুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দোকানের পেছনে লুকিয়ে রাখা ৪টি ড্রাম ভর্তি মোট ৮১০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।অভিযানে অনুমোদনহীন স্থানে ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ এবং অধিক মূল্যে বিক্রির দায়ে পেট্রোলিয়াম আইন-২০১৬ অনুযায়ী অভিযুক্তকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।উদ্ধারকৃত পেট্রোল তাৎক্ষণিকভাবে স্থানীয় মোটরসাইকেল চালকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। প্রতি ৫ লিটার ৬০০ টাকা দরে মোট ৯৭,২৯০ টাকার পেট্রোল বিক্রি করা হয়েছে, যা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।এ ধরনের জনস্বার্থমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আশাশুনিতে ৮১০ লিটার অবৈধ পেট্রোল জ’ব্দ ১০ হাজার টাকা জ’রি’মা’না, ন্যায্যমূল্যে বিক্রি
-
সাতক্ষীরা প্রতিনিধি ইয়াকুব: - আপডেট সময় : ০৯:৩২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- 226
জনপ্রিয় সংবাদ




















