ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ওমরাহ পালন শেষে মাকে ঘরে ফেরানোর আনন্দযাত্রা মুহূর্তেই রূপ নিল শোকের মাতমে।

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ওবাইদুল (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন

বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের খানদিঘী এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত ওবাইদুল কক্সবাজার জেলার ঈদগাহ উপজেলার ইদগড় এলাকার বাসিন্দা শামসুল আলমের পুত্র।

জানা যায়, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমরাহ পালন শেষে ফেরত আসা এক নারীকে নিয়ে পরিবারের সদস্যরা প্রাইভেটকারে করে কক্সবাজারের ঈদগাহে ফিরছিলেন। গাড়িতে ছিলেন ওই নারীর ছেলে-মেয়ে ও মেয়ের জামাতা। আনন্দ আর অপেক্ষার সেই পথযাত্রা হঠাৎই থমকে যায় লোহাগাড়ার খানদিঘী এলাকায় পৌঁছলে।

গাড়িতে থাকা আহত ইব্রাহিম জানান, বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান বেপরোয়াগতিতে ওভারটেক করতে গিয়ে তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি কয়েক দফা উল্টে গিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে লোহাগাড়ার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওবাইদুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহউদ্দীন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পবিত্র ওমরাহ পালন শেষে মাকে ঘরে ফেরানোর আনন্দযাত্রা মুহূর্তেই রূপ নিল শোকের মাতমে।

আপডেট সময় : ০৫:৩৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬