০১-০৪-২০২৬ তারিখ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে মাঝারাতে জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ, সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আসামি সুমন (৪৪) পিতা মৃত ফজলুর সাং পাইকপাড়া কোচগাড়ী থানা জেলা নওগাঁ এর বসত বাড়িতে মাদকদ্রব্য গাজা আছে।
অল্প সময়ের মধ্যে আসামি গাজা অন্যত্রে সরিয়ে ফেলবে। উক্ত সংবাদের ভিত্তিতে মাঝ রাত ০২.০০ ঘটিকার সময় আসামির বাসায়া স্থানীয় সাক্ষিদের উপস্থিতে তার শয়ন কক্ষের খাটের নীচে ২ টি বস্তার ভিতর থেকে ৪ পোটলায় ৫ কেজি করে মোট ২০ কেজি গাজা উদ্ধার করা হয়। এ বিষয়ে আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন নওগাঁ জেলায় মাদক বিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। এই কার্যক্রম আরো গতিশীল হবে।
আরিফূল ইসলাম 

























