কিশোরগঞ্জে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে ‘ফুয়েল কার্ড’ ব্যবস্থা চালু করেছে জেলা প্রশাসন। এখন থেকে জেলার কোনো ফিলিং স্টেশন বা পাম্প থেকে তেল নিতে হলে চালকদের বাধ্যতামূলকভাবে এই কার্ড প্রদর্শন করতে হবে।
সরেজমিনে দেখা গেছে, জ্বালানি সংকটের কারণে পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেল ও অন্যান্য বৈধ যানবাহনের মালিকদের প্রয়োজনীয় নথিপত্র (রেজিস্ট্রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডি এবং মোবাইল নাম্বার ) জমা দিয়ে এই কার্ড সংগ্রহ করতে হচ্ছে।
পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, কার্ডের কিউআর কোড স্ক্যান করে নির্ধারিত পরিমাণের বেশি তেল কেউ নিতে পারবে না, ফলে কালোবাজারি বা তেল মজুদ করার সুযোগ থাকবে না। তবে কৃষকদের জন্য বিশেষ ছাড় রয়েছে; সেচ কাজে ব্যবহৃত ডিজেল সংগ্রহের ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল রাখা হতে পারে।
প্রশাসনের এই উদ্যোগকে সাধারণ চালকরা স্বাগত জানালেও কার্ড সংগ্রহের প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন অনেকে। ৫ এপ্রিল থেকে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আবু রায়হান
কিশোরগঞ্জ প্রতিনিধ
১ এপ্রিল ২০২৬
০১৪০৭৬৮৩৮৭৫
আবু রায়হান কিশোরগঞ্জ প্রতিনিধ 



















