পর্যটন নগরী কক্সবাজার শহরে ছিনতাই দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ সুপার, কক্সবাজারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর সার্বিক পরিকল্পনায় শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইকারী, অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অফিসার ইনচার্জ মোঃ ছমি উদ্দিনের নেতৃত্বে কক্সবাজার পৌরসভা ও আশপাশের ইউনিয়নে অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নাছির উদ্দিন (৪২), শেফায়েত উল্লাহ (২২), ইব্রাহীম (২৫), জসিম উদ্দিন (২৮), শামসুল আলম (৩২) এবং শফিকুল হাসান (২৪)। এদের মধ্যে কয়েকজন ভাসমান বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজারে বিশেষ অভিযানে ৬ ছিনতাইকারী গ্রেফতার
-
কক্সবাজার প্রতিনিধি - আপডেট সময় : ০৯:২৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- 149
জনপ্রিয় সংবাদ




















