৩০ মার্চ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত বৈঠকে বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াতে ইসলামের আমির সহকারী অধ্যাপক ফজলুর রহমানকে সবার সামনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ১০ লক্ষ টাকা এবং ঈদ উপলক্ষে দেওয়া ৭০০ পিস শাড়ি ও লুঙ্গি বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন।
জামায়াত নেতা প্রভাষক লিটন জবাবে বলেন, ঈদের তিন দিন আগে মিন্টু সাহেবের সঙ্গে তার কথা হয়েছিল তার অংশের শাড়ি ও টাকার বিষয়ে। জামায়াত চাহিদা অনুযায়ী দিতে না পারায় বিএনপি তা গ্রহণ করনি। এই বক্তব্যের পরপরই বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠে। একপর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ ও অনুরোধে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমান উভয় দলের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
আগামীতে সকল বিষয় সমঝোতার মাধ্যমে সমাধান মনিরামপুরবাসীর চাওয়া।।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা ও শাড়ি লুঙ্গি বিতরণে অ’নি’য়’মের অ’ভি’যোগ বিএনপির
-
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৫৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- 109
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















