গোপালগঞ্জের মুকসুদপুরে দুর্বৃত্তদের দেওয়া বিষ প্রয়োগে ২ বিঘা পেঁয়াজ ক্ষেত পুড়ে ও পচে ক্ষতি করার অভিযোগ উঠেছে। এতে করে কৃষকের ২ লাখ টাকা ক্ষয় ক্ষতির মুখে পড়েছে।
ঘটনাটি ঘটেছে মুকসুদপুর উপজেলার পশারঘাটি ইউনিয়নের দক্ষিণ কাউলদিয়া গ্রামের মৃত্যু কালু হাওলাদারের পুত্র কৃষক আকমাল হাওলাদারে ২বিঘা পেঁয়াজ ক্ষেতে বিষ প্রয়োগের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আকমাল হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, আমি দুই বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছি। এই পেঁয়াজ চাষ করতে তার প্রায় ২ লক্ষ টাকা খরচ হয়েছে। পেঁয়াজের ও ভালো ফলন হয়েছিল। কিছু দিনের মধ্যে পেঁয়াজ গুলো ঘরে তুলার স্বপ্ন দেখতেছিলাম। গত ১৮ মার্চ রাতের আঁধারে কে বা কাহারা পেঁয়াজ ক্ষেতে বিষ প্রয়োগ করে।
যাহার ফলে অধিকাংশ পেঁয়াজ পচে ও পুড়ে নষ্ট হয়ে গেছে। এখন তার জমি থেকে ২০ হাজার টাকার ফসল ঘরে তুলতে পারবো না। এত টাকা খরচ করে ফসল ফলানোর পর জমির সাথে নাশকতা করে আমাকে নিঃস্ব করে দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আরো বলেন, আমি ধারনা করতে পারেছি, কে বা কাহারা এই কাজ করেছে। রাতের আঁধারে এসে আমার ফসলে বিষ করে দিয়ে চলে গেছে। আমি প্রশাসনের কাছে বিচার দাবি করছি। এবং উপজেলা কৃষি কর্মকর্তার কাছে সহযোগিতা কামনা করছি।
এ ঘটনায় কৃষক উপজেলা কৃষি কর্মকর্তার নিকট একটি অভিযোগ দায়ের করেছেন । কৃষকের দাবি,
সরেজমিনে আমার পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করে প্রয়োজনীয় সহযোগিতা করবেন। দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন।
এলাকাবাসী জানান, কৃষকের এত বড় ক্ষতিদালা করেছে তারা কোন মানুষ নয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদেরকে আইনের আওতায় আনার দাবী করছেন তারা।






















