লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ইশোরকোল 6 নং ওয়ার্ডের দিনমজুর দম্পত্তি শামীম ও রুমির কোল আলোকিত করে আসে দ্বিতীয় সন্তান সাবিহা । সুন্দর ফুটফুটে সাবিহাকে দেখে সবাই খুশি। কিছুক্ষণ পর জানতে পারে সাবিহার মলদ্বার রাস্তা নেই। দিনমজুর পরিবারে নিমে আসে কালো ছায়া।
ডাক্তারের পরামর্শ নিলে ডাক্তার বলে ৪ টা অপারেশন করা লাগবে। ব্যয় হবে ৬ লক্ষ টাকা। ডাক্তারের কথা শোনার পর দিনমজুর শামীম বাড়ির ছাগল হাতে কিছু জমানো টাকা গ্রামবাসীর কিছু দেয়া টাকা একত্রিত করে প্রথম ও দ্বিতীয় অপারেশন করান।
এদিকে সাবিহার দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। সাবিহার শারীরিক অবস্থা খুবই খারাপ। ডাক্তারের সাথে পরিবার থেকে যোগাযোগ করা হলে ডাক্তার বলেন আরো দুই টা অপারেশন করা অতি জরুরী । অতি তাড়াতাড়ি অপারেশন করা না গেলে সাবিহার জীবনে অনেক ঝুঁকি রয়েছে। সাবিহার বাবা শামীম বলেন আমি একদিন কাজে না গেলে পরিবার চলে না। আমার জমানো যা ছিল সব শেষ। এদিকে সাবিহার অবস্থা খুবই খারাপ।
গ্রামবাসীরা বলেন আমাদের যতটুকু সমর্থ আমরা দিয়ে দিয়েছি। ছোট্ট সাবিহার জন্য আমাদের মায়া হয় । তারা বলেন কোন সহৃদয়বান ব্যক্তি যদি সাবিহাকে বাঁচাতে এগিয়ে আসতো আল্লাহ তাদেরকে ভাল করত।
সাবিহার বাবার প্রত্যাশা ছোট্ট সাবিহাকে বাঁচাতে স্থানীয় প্রশাসন ও সরকার। এবং সহৃদয়বান ব্যক্তির সাহায্য আশা করেছে। সাবিহার বাবার বিকাশ নাম্বার পারসোনাল ০১৭৫২৮০২৩৯৯
মো : আব্দুল মালেক কালীগঞ্জ প্রতিনিধি লালমনিরহাট দৈনিক বাংলার সংবাদ। 



















